সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ০৮:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৮:১০

সুলতান মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একাংশ নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার চতুর্থদিন বুধবার (১৮ জানুয়ারি) সুলতান মঞ্চ প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৪টি গ্রুপে সহস্রাধিক শিশু অংশ নেয়। এছাড়াও মেলায় রয়েছে এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার থেকে শুরু করে বৈচিত্র্যময় আয়োজন।
বুধবার মেলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাছিমা খাতুন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল আর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার শীল, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি মো. হানিফ প্রমুখ।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীর জীবন ও কর্মের উপর সেমিনার। শীতকে উপেক্ষা করে প্রতিদিন হাজার হাজার মানুষ মেলা উপভোগ করতে আসছেন। মেলা প্রাঙ্গণে শতাধিক স্টল তাদের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও ট্রেনে ওঠার ব্যবস্থা।
এবার সুলতান স্বর্ণ পদক পাচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান। মেলার সমাপনী দিন ২১ জানুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার এ পদক প্রদান করবেন।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম