ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের ধাক্কা, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৭, ০৩:২২আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৩:৩৮

ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের ধাক্কা, আহত ৪ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শনিবার রাতে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এস আই আরিফ হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ডেমু ট্রেন ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে পৌঁছালে রেল ক্রসিং পারাপারের সময়ে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রেন আসতে দেখেও দ্রুত ওই ট্রাকটি রেল ক্রসিং পারাপারের চেষ্টা করছিল। ট্রেনের ধাক্কার ট্রাকটি কয়েক গজ দূরে ছিটকে পড়ে। এতে অন্তত চার জন আহত হন। দুর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

ট্রেনের সঙ্গে পাথরবাহী ট্রাকের ধাক্কা, আহত ৪
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন জানান, রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে রানা, জামাল, মোশাররফ, আলমগীর নামে চার জনকে আনা হয়। তাদের বয়স ৩০ থকে ৪৫ এর মধ্যে।  গুরুতর অবস্থা  জামাল ও মোশাররফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম