গাইবান্ধায় পুলিশের দায়ের করা মামলায় ৩১ সাঁওতালের জামিন মঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১৫:০২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:০৮

রংপুর চিনিকলের আখ ক্ষেতে আগুন দেওয়াকে কেন্দ্র করে সাঁওতাল-চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে (ফাইল ফটো)

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩১ সাঁওতালের জামিন দিয়েছেন আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তারা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ নভেম্বর রাতে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার (এসআই) কল্যাণ চন্দ বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে নিহত হন তিন সাঁওতাল। গুলিবিদ্ধ হন আরও চারজন সাঁওতাল। আর নয় পুলিশ সদস্য তীরবিদ্ধ হন। এছাড়া, উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম