গাজীপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে অফিস ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩

গাজীপুরে অফিস ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে ‘সবুজ বাংলা যুব সংঘে’ নামে একটি স্থানীয় সংগঠনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ওই সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ছিড়ে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে। রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার ওই সংগঠনে এ হামলা চালায়।

সবুজ বাংলা যুব সংঘের সাধারণ সম্পাদক রাজন খান জানান, ২০০৭ সালে মুক্তিযুদ্ধের চেতনাধারী স্থানীয় যুবকদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিনের মতো রবিবার রাতে অফিস বন্ধ করা হয়। সোমবার সকালে অফিস খোলার পর ছবি ছেড়া ও ভাঙচুর করা অবস্থায় টেবিল ও চেয়ার পাওয়া যায়।

রাজন আরও জানান, দুর্বৃত্তরা অফিসের চাল কেটে ভেতরে ঢুকে। পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত সংঘের একটি ব্যানার ছিড়ে ফেলে। তারা অফিসের টেবিল চেয়ার ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে। এ ব্যাপারে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। আর সংঘের সদস্যরা মূলত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের অনুসারী।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আমিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর তথ্য সংগ্রহ করা হয়েছে। সংঘের কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান