‘কমিউনিটি ক্লিনিকগুলোকে বিএনপি-জামায়াত গোয়ালে পরিণত করেছিল’

নীলফামারী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৮

২০০১ সালে ক্ষমতায় গিয়ে চারদলীয় জোট সরকার সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে গোয়াল ঘরে পরিণত করেছিল, বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার দুপুরে নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের দলুয়া দোগাছিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আব্দুস সাত্তার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

বক্তব্য রাখছেন সংস্তৃতিমন্ত্রী সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবায় গ্রামে গ্রামে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার যেসব কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছিল। কিন্তু বিএনপি-জামায়াত সরকার সেগুলোকে গোয়ালে পরিণত করেছিল, ফলে গ্রামের সাধারণ মানুষজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। আজ সেই সব কমিউনিটি ক্লিনিককে বর্তমান সরকার উদ্ধার করে পুনরায় চালুর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষজনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যপক উন্নয়ন ঘটছে।’ এসময় মন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আরও এগিয়ে নিতে সবার সম্মিলিত সমর্থনের আহ্বান জানান।

এর আগে মন্ত্রী একই ইউনিয়নের ঘাটংতারিতে ২২ লাখ টাকা ব্যয়ে ও কালীতলায় ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত দুইটি ব্রিজের উদ্বোধন করেন। পাশাপাশি মন্ত্রী পাশ্ববর্তী গোড়গ্রাম ইউনিয়নের পোড়ারহাট এলাকায় হস্ত শিল্পকারখানা ও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আব্দুল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুর ইসলাম রিন্টু প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম