সাংবাদিক হত্যা: মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক পাঁচদিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৬

মেয়র মিরুর ভাই মিন্টু ও তার গাড়িচালক
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক শাহিন আলমকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারক মো. হাসিবুল হক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুনির হোসেন তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

সাংবাদিক হত্যা: মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক পাঁচদিনের রিমান্ডে শাহাজাদপুর আমলী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কাশেম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. ছানোয়ার হোসেন ও রফিক সরকার।
গত ১৩ ফেব্রুয়ারি শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুসহ তার ছয় সহযোগীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) থেকে তাদের সিরাজগঞ্জে পুলিশের বিশেষ নিরাপত্তায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু এবং পিন্টুকেও গ্রেফতার করা হয়। দুটি মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।
/এমডিপি/জেএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম