জামিনে মুক্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা

গাজীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়

দুর্নীতির মামলায় গ্রেফতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার মধ্যে দুই কর্মকর্তা শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তারা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে গ্রেফতার ওই তিন কর্মকর্তার জামিনের জন্য তাদের আইনজীবী আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই দুই কর্মকর্তার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর এবং অপর কর্মকর্তা শেখ মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে দুদক।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের