ফরিদপুরে যুবক খুন

ফরিদপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩১

ফরিদপুর ফরিদপুরে পারিবারিক বিরোধের জের ধরে আজাদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শহরের লক্ষীপুর এলাকার রেললাইন বস্তিতে (ডক বস্তি) এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, সকাল ৯টার দিকে বস্তির বাসিন্দা বাচ্চু খান তার স্ত্রীকে মারপিট করছিল। এসময় বাচ্চুর বড় ভায়রা আজাদ শেখ মারধর ঠেকাতে যান। ক্ষুব্ধ বাচ্চু লোহার রড দিয়ে আজাদের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর বাচ্চু পালিয়ে শহরতলীর খলিলপুর এলাকায় যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা সেখান থেকে বাচ্চুকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম