নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

বরিশাল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৯

Barisal Photo- Chief Election Commissioner exchanging views with officials and candidates at Barisal  (2)

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বানারীপাড়া ও গৌরনদী উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নিরপেক্ষতা নিয়ে বিএনপি যে কথা তুলেছে তার জবাব আমরা কাজের মাধ্যমে দিব। নির্বাচন নির্বিঘ্ন করতে কোনও ধরণের অনিয়মকে আশ্রয় দেওয়া হবে না। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য।’

এ ছাড়া ইভিএম চালুর ব্যাপারে তিনি বলেন, পরীক্ষা-নিরিক্ষা করে ইভিএম প্রক্রিয়া চালু করা হবে। তবে সেটা সময়ের ব্যাপার।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে এবং যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার সব ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে।

এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্তি সচিব মোখলেছুর রহমান, রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমিন, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান ও জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/জেবি/

আরও পড়তে পারেন : কুমিল্লা বিএনপিতে এখন আর গ্রুপিং নেই: সাক্কু

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম