খুলনায় তিন হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ০৩:২৬আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০৩:২৯

খুলনায় তিন হাজার লিটার চোরাই তেলসহ গ্রেফতার ৪ খুলনায় তিন হাজার ৪০ লিটার চোরাই তেলসহ  চার চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৬ এর লবণচরাস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চারটি নৌকায় এ তেল পাচার করা হচ্ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- দিঘলিয়ার ফরমাইশ খানা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (৪২), একই গ্রামের শেখ আকরাম হোসেনের ছেলে শেখ মো. নাসিম উদ্দিন (২২), মো. আনোয়ার খানের ছেলে মো. আলামিন খান সুমন (২৯) ও মো. নজরুল খানের ছেলে মোঃ শিমুল খান (২২)।

র‌্যাবের সিপিসি স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ‘একটি চোরাকারবারি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরেই জ্বালানি তেল পাচার করে আসছে আমাদের কাছে তথ্য ছিল। তারা জাহাজ থেকে তেল চুরি করে ইঞ্জিন নৌকায় রাখে। পরে  ক্যান ও ব্যারেলে করে তা বিক্রি করে দেয়। তেল জব্দের সময় তারা কোনও ডকুমেন্টসও দেখাতে পারেনি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের একটি দল শুক্রবার ভোর রাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার বান্দা ঘাট এবং ভৈরব নদের তীরবর্তী বার্মাশীল ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি নৌকাসহ ৩ হাজার ৪০ লিটার চোরাই তেল জব্দ করা হয়। এর মধ্যে ডিজেল ২ হাজার ৮শ’ লিটার এবং ২৪০ লিটার ফার্নেস ওয়েল।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম