কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৭:১৩আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৭:১৩

আত্মহত্যার প্রতীকী ছবি কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের সৈকত আবাসিক এলাকার কটেজ জোনের ‘সাজ্জাদ কটেজ’ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার এসআই নুরুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাজ্জাদ কটেজের একটি রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ ঝুলে আছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রুমের দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর আনুমানিক বয়স ২২ বছর। হোটেলের নিবন্ধন খাতায় তার নাম উল্লেখ করা হয়েছে জান্নাত এবং বাড়ি ভোলায়।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। নিহত তরুণীর লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের