ছেলের বউকে ধর্ষণের মামলায় শ্বশুরের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ১৮:০১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:০৪

নাটোর

নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুরে ছেলের বউকে ধর্ষণের মামলায় শ্বশুড়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারক রেজাউল করিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন (৪৫) নারায়ণপুর গ্রামের আকবর আলীর ছেলে।

নাটোর আদালত সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জামালের ছেলে হাসানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০০৭ সালের ২১ মে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে খুন করার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন জামাল।

এ ঘটনায় ২৬ মে নিজে বাদী হয়ে লালপুর থানায় ধর্ষণ মামলা করেন ভিকটিম। লালপুর থানার এসআই আবু সাঈদ মামলাটির তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন। মোট ১৫জন স্বাক্ষীর মধ্যে আবু সাঈদসহ মোট ৮ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রায়ে জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে ঘটনার শিকার নারীকে পৌঁছে দেওয়ার কথা বলেছেন আদালত।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান