চবি মেডিক্যাল সেন্টারের চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
১১ মার্চ ২০১৭, ২১:৫২আপডেট : ১১ মার্চ ২০১৭, ২২:২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিক্যাল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) চবি’র প্রক্টরের কাছে এ বিষয়ে  লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এ তথ্য।

চবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চিকিৎসার জন্য ওই শিক্ষার্থী মেডিক্যাল সেন্টারে গেলে তার সঙ্গে অসদাচরণ করেন চিকিৎসক। এরপর  ছাত্রলীগের নেতাকর্মীরা ওই চিকিৎসককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসককে উদ্ধার করে প্রক্টরিয়াল বডি।

প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে চবি’র এক সহকারী প্রক্টর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্ত ডাক্তারের দাবি, ঘটনার সময় সেখানে মেডিক্যাল সেন্টারের কয়েকজন কর্মচারী উপস্থিত ছিলেন।’

আরেক সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই শিক্ষার্থীকে হলে পাঠাই। মেয়েটিকে লিখিত অভিযোগ করতে বলা হয়। তিনি অভিযোগ প্রক্টর অফিসে জমা দিয়েছেন।’

/এমএ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম