বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

বগুড়া প্রতিনিধি
১৩ মার্চ ২০১৭, ১৭:৫৬আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৯:০১

বন্দুকযুদ্ধ

বগুড়ায় পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের কথিত বন্দুকযুদ্ধে রাব্বি হাসান (২৪) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় দুই পুলিশ কনস্টেবল আহত হন।

রবিবার (১২ মার্চ) ভোররাতের দিকে শহরের মালগ্রাম উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) আল মামুন।

পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে –এমন খবরে পুলিশ অভিযানে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। আহত রাব্বিকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কনস্টেবল মুকুল হোসেন ও রেজাউল করিমকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আল মামুন দাবি করেন, ‘পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে ছিনতাইকারীরা। তখন পুলিশও পাল্টা গুলি শুরু করে। এতে ৬টি ছিনতাই মামলার আসামি রাব্বি হাসানের বাম পায়ে গুলি লাগে। আর রাব্বির সহযোগী আলমগীর হোসেন (২৫) ছাড়া বাকিরা পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সময় ৩ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে,  রাব্বি হাসান শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার পরিবহন শ্রমিক আবদুল মজিদের ছেলে। আর তার সহযোগী আলমগীর হোসেন শহরের সুত্রাপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে।

আবদুল মজিদের দাবি, ‘তার ছেলে মাদকাসক্ত। ব্যাডস নামে একটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে তার চিকিৎসা চলছিলো। এক মাস আগে সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসেন এসআই আল মামুন। শনিবার রাত ৩টার দিকে আল মামুন-ই আবার তাকে বাসা থেকে তুলে নিয়ে যান। মাদক কেনার টাকার জন্য তার ছেলে ছিনতাই করতে পারে বলেও জানান তিনি।

তবে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী আসামির পরিবারের দাবি মিথ্যা বলে মন্তব্য করে জানান, ছিনতাইয়ের প্রস্তুতি নেবার সময়ই বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় রাব্বি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান