১০০ কিলোমিটার হাঁটবেন ৩০ যুবক

কক্সবাজার প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ২৩:০১আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২৩:২২

সংবাদ সম্মেলনে আয়োজকরা কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ১০০ কিলোমিটার হাঁটবেন ৩০ যুবক। শনিবার (১৮ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘দি লংগেস্ট ওয়াক-২০১৭’ শীর্ষক তিন দিনের এই হাঁটা কার্যক্রম।

বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেড ও এর অঙ্গ-সংগঠন থাউজেন্ড মাইলস এক্সপেডিশন বাংলাদেশ-এর আয়োজনে এই হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে আসেন আয়োজকরা।

কক্সবাজার ও এখানকার সমুদ্র সৈকতকে বিশ্ব দরবারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ ও পর্যটকদের অনুপ্রাণিত ও সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছিলেন পর্যটন করপোরেশনের প্রিন্সিপাল পারভেজ চৌধুরী, বেজক্যাম্প বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’-এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক স্পন্দন।

জানা গেছে, ১৮ মার্চ সকাল ১০টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ‘দি লংগেস্ট ওয়াক ২০১৭’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওইদিন লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে ২০ মার্চ টেকনাফ শাহপরীর দ্বীপে গিয়ে ১০০ মিটার হাঁটার এই তিন দিনের কার্যক্রম শেষ হবে।

হাঁটা প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হাঁটবেন মোট ৩০ জন। তারা লাবণী পয়েন্ট থেকে কলাতলী সৈকত পর্যন্ত গিয়ে পরে মেরিন ড্রাইভ সড়ক ধরে হাঁটবেন। মূল কার্যক্রমের সঙ্গে স্থানীয় জনগণ ও আগ্রহী পর্যটকদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে পাঁচ কিলোমিটার একটি প্রতীকী হাঁটার ব্যবস্থাও থাকবে।

ক্যাম্পের অংশ হিসেবে স্থানীয়দের নিয়ে ‘প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় ও কক্সবাজারের পর্যটন সম্প্রসারণে ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন পরিবেশবিদ শীতল কুমার নাথ।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি