কুসিক নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ওপর হামলার অভিযোগ আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে

এমরান হোসাইন শেখ, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ১৩:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:২৪

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভোটগ্রহণ চলাকালে শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ হামলার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট আরিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইদু মিয়া (ঠেলাগাড়ি) ও তার লোকজন আমার নেতাকর্মীদের ওপর হঠাৎ হামলা করে। এতে আমি ও আমার নেতাকর্মীরা আহত হই।’

তিনি দাবি করেন, ‘ইদু মিয়াসহ তার কর্মী আবুল কাশেম, রকিব, ভাই মাজহারুল এ হামলা চালায়। সম্ভবত আমাকে মেরে তারা ভোট কারচুপির চেষ্টা করেছিল।’

এ বিষয়ে ইদু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি তো ঘটনাস্থলেই নেই। তার ওপর কোনও ধরনের হামলা হয়নি।’

প্রিজাইডিং অফিসার লোকমান হোসেন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কেন্দ্রের সীমানার মধ্যে এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। বাইরে ঘটলে ঘটতে পারে, যা আমাদের দেখার বিষয় নয়। এটা দেখার জন্য অন্য সংস্থা কাজ করছে।’

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে বিজিবি ও পুলিশের টহল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম