ইউপি নির্বাচন: তালতলীতে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর নানা অভিযোগ

বরগুনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ১৭:১১আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৭:১৪

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বিএনপির সহ-সভাপিত অ্যাডভোকেট আব্দুল মজিদ বরগুনার তালতলীর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন বিএনপি সমর্থীত প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন তারা এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহ-সভাপিত অ্যাডভোকেট আব্দুল মজিদ। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া তারা রাতের আধারে বিএনপি প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামন মিন্টু বিভিন্ন সামবেশে বলেন জনগণ ভোট না দিলেও নৌকার প্রার্থীরাই চেয়ারম্যান হবেন। এ বিষয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেও কোন প্রতিকার মিলছে না।’

সংবাদ সম্মেলনে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদারকে প্রত্যাহারের দাবি জানিয়ে তালতলীতে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান আব্দুল মজিদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তালতলীর বড়বগী ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল হক, পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. নান্নু খান, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মানসুর আলম, নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম মান্টার প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের