ফেনীর সোনাগাজীতে ঘূর্ণিঝড়ে আঘাতে ১৪ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান।
তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের সমুদ্রতীরবর্তী এলাকায় এই ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার রাত ১২টার দিকে এই টর্নেডো আঘাত আনে বলে জানা গেছে। বিভিন্ন উপজেলা চেয়ারম্যানরা ইউএনওকে এই তথ্য দিয়েছেন।
/এমএইচ/








