সাত শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাভার প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৭, ২১:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২১:৫৩

অভিযুক্ত প্রধান শিক্ষক আমির হোসেন (মাঝে)

আশুলিয়ায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাত শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আমির হোসেনকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

তিনি জানান, ধর্ষণের স্বীকার শিশুদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক আমির হোসেন আশুলিয়ার কুরগাও এলাকার এক স্কুলের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলার ভাটেরচর থানার বেলাবো গ্রামের জিন্নাত আলীর ছেলে।

নির্যাতনের শিকার শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত চার বছর ধরে আমির হোসেন কুরগাও এলাকায় ওই স্কুল পরিচালনা করে আসছে। এরপর থেকেই বিভিন্ন সময়ে স্কুলের শিশু শিক্ষার্থীদের ভয় দেখিয়ে, পরীক্ষায় নম্বর বেশি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করে আসছে। এরা সবাই ৮ থেকে ৯ বছরের শিশু।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে সে। পরে ওই শিশু বিষয়টি তার মাকে জানালে পরে আরও ছয় শিশুর ধর্ষণের ঘটনার প্রমাণ পান তারা। খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই আমির হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘সাত শিশুর মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

/এআর/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের