বেরোবিতে শিক্ষার্থী আটকের খবরে বাবার মৃত্যু, ছাত্রছাত্রীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ০০:০৯আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ০০:১৩

বেরোবিতে শিক্ষার্থী আটকের খবরে বাবার মৃত্যু, ছাত্রছাত্রীদের বিক্ষোভ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর তামান্না ছিদ্দিকার নির্দেশে পুলিশ দীপু রায় নামে এক শিক্ষার্থীকে আটকে রাখার কারণে তার বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রক্টরের পদত্যাগ ও বিচার চেয়ে মিছিল-সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘সালাম না দেওয়ায়’ বেরোবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দীপু রায়কে পুলিশে দেন প্রক্টর তামান্না ছিদ্দিকা। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে আটকে রাখা হয়।

এ খবর দীপুর বাবা অনিল চন্দ্রের কানে গেলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রক্টরের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা।  

তবে প্রক্টর তামান্না সিদ্দিকা বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেছেন, ‘আমাকে উত্ত্যক্ত করায় দীপু রায়কে পুলিশে দিয়েছি। যদিও প্রথমে মামলা করার কথা ভেবেছি। তবে তার ভবিষ্যতের কথা ভেবে করিনি।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীপু রায়কে আটকে রাখার খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে গিয়েছি, প্রক্টরের সঙ্গে কথা বলি। দীপুর বাবা মারা যাওয়ার আগেই তাকে ছাড়িয়ে আনার উদ্যোগ নিয়েছিলাম আমরা।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তামান্না সিদ্দিকার নির্দেশে দীপু রায়কে আটক করি আমরা।’ তবে অভিযোগ ছাড়া ৫ ঘণ্টা আটকে রাখার কোনও কারণ দেখাতে পারেননি তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূর উন নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তামান্না সিদ্দিকার সঙ্গে খারাপ আচরণ করায় দীপু রায় আটক হয়েছে বলে শুনেছি। অনেকে আমাকে এটাও জানিয়েছেন যে, দীপুর বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।’

/এমএ/জেএইচ/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম