গাইবান্ধায় মিনি ট্রাকচাপায় প্রজন্মলীগ নেতা নিহত

গাইবান্ধা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ০৫:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৬:০১

ভিপি মোর্শেদ বিল্লাহ রাশেদ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মিনি ট্রাকচাপায় মোর্শেদ বিল্লাহ ওরফে ভিপি রাশেদ (৪০) নামে এক প্রজন্মলীগ নেতা নিহত ও লিটন মিয়া নামে অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চৌমাথা মোড়ের মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোর্শেদ বিল্লাহ রাশেদ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক। তিনি গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও শহরের পশ্চিমপাড়া এলাকার আতাউর রহমান মণ্ডলের ছেলে। আহত লিটন মিয়াকে (৩২) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত ৯টার দিকে রাশেদ ও লিটন মোটরসাইকেলে পলাশবাড়ী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি থেকে দুজনই পড়ে যান। এসময় একটি মিনি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুল আলম বলেন, ‘স্থানীয়দের সহায়তায় ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকের চালককেও আটক করা হয়। ট্রাক চালকের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘নিহত রাশেদের লাশ হাসপাতাল থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে লাশ তার ভাইয়ের বাসা শহরের প্রফেসর কলোনীতে রয়েছে। আহত লিটন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

এদিকে, রাশেদের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শামস উল-আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অনেকেই শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম