বেনাপোল দিয়ে ৩ বছর পর দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ০৩:৫৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০৩:৫৩
image

বেনাপোল কাস্টম হাউস

ভালো চাকরির আশায় ভারতে গিয়ে আটক হওয়ার তিন বছর পর দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী। শনিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে ।
ফেরত আসা নারীরা হলেন, পারভীন, বিউটি, জেসমিন সর্দার, রানি, সালমা, সুখি খানম, নাজমা খাতুন, হাফিজা বেগম, নাসিমা, নাজমা আক্তার, শাহনাজ বেগম, হাফিজা খাতুন, মালেকা, শিরিনা ও শ্যামলী । তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, চট্টগ্রাম , নারায়ণগঞ্জ, চুয়াডাংগা, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন শেলটার হোম নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাস্ট্র মন্ত্রনালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসেন । ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানান, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের ঢাকা আহসানিয়া মিশন ড্যাম নামের একটি এনজিও তাদের নিজেদের হেফাজতে নিয়ে অভিভাবকদের হাতে তুলে দিবেন ।

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম