টাঙ্গাইলে ৫ ভুয়া আয়কর কর্মকর্তা আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মে ২০১৭, ০৪:৫৮আপডেট : ০৩ মে ২০১৭, ০৫:০১

টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে পাঁচ ভুয়া আয়কর কর্মকতাকে আটক করেছে গাজীপুর অঞ্চলের সহকারী কর অফিস। মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়। তারা জেলার বিভিন্ন স্থানে সরকারি জাল সনদ টাকার বিনিময়ে বিক্রি করে আসছিল।

আটককৃতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকার মিন্টু মিয়ার ছেলে শিশির মিয়া (২২), সদর উপজেলার মৃত শাহ জাহানের ছেলে হাসান আলী (২৯),  জেলার মধুপুর উপজেলার মোতালেব হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮),  জেলার মধুপুর উপজেলার বাগুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে আল-আমিন (২২) এবং চাঁদপুর জেলার কচুয়া থানার ফাহাদ হোসেনের ছেলে রাহাত হোসেন (২৪)।

আয়কর অফিস সূত্র জানায়, আজ (মঙ্গলবার) বিকালে কালিহাতীর এলেঙ্গায় চার ভুয়া আয়কর কর্মকর্তা ব্যবসায়ীদের কাছে সরকারি জাল সনদ (১২০০-১৫০০) টাকার বিনিময়ে বিক্রি করছিল। সন্দেহ হলে সেখানকার ব্যবসায়ীরা আয়কর অফিসে ফোন দেয়। পরে আয়কর অফিসের লোকজন ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে।

গাজীপুর কর অঞ্চলের টাঙ্গাইল কর সার্কেল-২২ ( ঘাটাইল) এর সহকারী কর কমিশনার আশরাফুল আলম প্রধান বলেন, ‘আমরা ব্যবসায়ীদের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনকে ভুয়া বলে শনাক্ত করি। তাদের দেয়া তথ্যে শহরের কোদালিয়া থেকে আরও এক ভুয়া আয়কর কর্মকর্তাকে আটক করি। এই পাঁচজনকে এবার পুলিশে সোর্পাদ করা হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি