ভারতের বৃত্তির চেক পেলেন ৫৬ মুক্তিযোদ্ধার সন্তান

রাজশাহী প্রতিনিধি
০৭ মে ২০১৭, ০৬:০০আপডেট : ০৭ মে ২০১৭, ০৬:০০
image

রাজশাহী

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে রাজশাহী বিভাগের ৫৬ জন মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বৃত্তিপ্রাপ্তদের চেক প্রদান করেনসংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আদর্শের। দুই দেশের আদর্শ এক। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। তাদের অবদান কোনো দিন ভোলার নয়। মুক্তিযোদ্ধাদের সন্তানদের ভারতের বৃত্তি প্রদান দুই দেশের একাত্মতার প্রতীক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডা. আবদুল মান্নান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি ও কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক। সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়।

ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায় বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে ২০০৬ সাল থেকে এই বৃত্তি চালু হয়েছে। মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের তহবিলে ১৫ কোটি টাকা রাখা হয়েছে। সেখান থেকে প্রতিবছর দরিদ্র মুক্তিযোদ্ধার সন্তান ও উত্তরাধিকারদের বৃত্তি দিচ্ছে ভারত সরকার। এই বৃত্তি চলমান থাকবে।

বৃত্তি পেতে মুক্তিযোদ্ধার সন্তানরা নির্ধারিত ফরমে আবেদন করেছিলেন। স্নাতক দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করেন। যেসব মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক আয় ১৫ হাজার টাকার কম, যাচাই-বাছাই শেষে এমন পরিবারের ৫৬ শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম