দিনাজপুরে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮

দিনাজপুর প্রতিনিধি
০৯ মে ২০১৭, ০০:৪৫আপডেট : ০৯ মে ২০১৭, ০০:৪৬

দিনাজপুর দিনাজপুর সদরের গোপালগঞ্জ এলাকায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ তে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি দিনাজপুরের সদর উপজেলার শেখহাটি এলাকায়।

এর আগে বিভিন্ন সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়। চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সকালে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজার এলাকায় যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ২৩ জন আহত হন। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ১৮ জন নিহত হন। এখনও গুরুতর আহত অবস্থায় রয়েছেন তিনজন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের