বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০১৭, ০৭:৩৪আপডেট : ০৯ মে ২০১৭, ০৭:৩৮

গোপালগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা। সোমবার ভান্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটি, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিকেলে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রথম উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াইিদ মান্নান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম মিরাজ, সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন সজলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, ভান্ডারিয়া  পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ভান্ডারিয়া সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় সূরা ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুর রুগের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেকসহ দলটির নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান নিপু জানান, সম্প্রতি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম