অবশেষে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ৭-৮ দিন ধরে আটকে রাখা ট্রাকগুলো থেকে চাল খালাস করতে শুরু করেছেন আমদানিকারকরা। বৃহস্পতিবার (১১ মে) বেলা ২টার পর থেকে চাল খালাস শুরু হয়। হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দেশে চাল সংকট দেখা দেয়। এতে চাহিদা মেটাতে ও চালের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করে খাদ্য মন্ত্রণালয়। আর এ আশায় হিলি স্থলবন্দরে চাল খালাস বন্ধ করে দেন আমদানিকারকরা। ফলে বন্দরের ভেতর আটকা পড়ে শত শত চালবোঝাই ট্রাক।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন পার হওয়ার পরও শুল্ক প্রত্যাহারের বিষয়ে কোনও সিন্ধান্ত না আসায় আজ (বৃহস্পতিবার) দুপুর থেকে আমদানিকারকরা চাল খালাস করতে শুরু করেন।’
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল বলেন, আমদানিকারকরা চাল খালাস শুরু করায় বন্দরের ভেতরে আটকে পড়া ট্রাকের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এখনও কেউ কেউ ওয়্যার হাউজে চাল মজুদ করে রাখছেন।
/এমএ/








