গোপালগঞ্জে নার্সেস দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০১৭, ১৭:২২আপডেট : ১৪ মে ২০১৭, ১৭:৩১

নার্সেস ডে উপলক্ষ্যে বঙ্গমাতা নার্সেস অ্যাসোসিয়েশনের র‌্যালি

গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৪ মে) সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করে বঙ্গমাতা নার্সেস অ্যাসোসিয়েশন। এরপর হাসপাতালের সম্মেলনকক্ষে কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ১৯৭তম জম্মদিন পালন করা হয়। দুই অনুষ্ঠানেই হাসপাতালটির পরিচালক ডা. সাইফুদ্দিন আহম্মেদ, উপ-পরিচালক বিমল কৃষ্ণ বাইন, সহকারী পরিচালক অমৃত লাল বিশ্বাস, গোপালগঞ্জ বঙ্গমাতা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি নীলিমা সরকার, সাধারণ সম্পাদক চন্দন মন্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

র‌্যালি, আলোচনা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে গোপালগঞ্জ নার্সেস কল্যাণ সমিতিও। র‌্যালি শেষে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন হাসপাতালটির উপ-পরিচালক চৌধূরী ফুরদুল ইসলাম। আয়োজক সংগঠনের সভাপতি নাছিমা পারভিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সেবিকা মঞ্জু গোলদার, ডেভিড সিকদার, রনজিৎ মজুমদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি