অপারেশন ‘সান ডেভিল’ মামলা ডিবিতে হস্তান্তর

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০১৭, ২১:০০আপডেট : ২০ মে ২০১৭, ২১:১৪

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুরে পরিচালিত জঙ্গি অভিযান ‘সান ডেভিল’-এর পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম  হোসেন ভূঁঞা মামলাটি ডিবিতে হস্তান্তরের আদেশ দেন। শনিবার (২০ মে) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই মামলার আগের তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেনের কাছ থেকে সব কাগজপত্র বুঝে নেন। শনিবার সন্ধ্যায় ওসি আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

ওসি আতাউর রহমান বলেন, ‘প্রথম তদন্ত কর্মকর্তা এবং জঙ্গি বাড়ি থেকে আত্মসমর্পণকারী নারী সুমাইয়া খাতুনের কাছ থেকে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুরনো তথ্যের ওপর ভর করে নতুন করে মামলাটির তদন্ত কাজ শুরু করবো। ঘটনাটি অনেক বড়। প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ১১ মে ভোররাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। এর পরের দিন সকালে সেখানে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।  সেখানে পাঁচ জঙ্গি আত্মঘাতী হয়েছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার রাতে জঙ্গি আস্তানার পাশে এক ব্রিফিংয়ে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া জানান, ‘নিহত পাঁচ জনের চার জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়।’ অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।

/এমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম