হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৩:১৯আপডেট : ২৯ মে ২০১৭, ১৩:৩৫

ট্রেনে কাটা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তামজিদ খান (১৬) ও রুবেল মিয়া (১৫) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) উপজেলার নয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তামজিদ খান মাদারবড়া গ্রামের আকবর আলী খানের ছেলে। সে নোয়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। রুবেল মিয়া একই গ্রামের ইছব আলীর ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইলের নিচে পড়ে তামজিদ খান ও রুবেল মিয়া মারা গেছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, নয়াপাড়া রেলস্টেশনের প্রায় ১ কিলোমিটার উত্তরে দুই কিশোরের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আজ (সোমবার) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তামজিদ খান ও রুবেল মিয়ার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দুই কিশোর ফজরের নামাজ শেষে রেললাইনে এসে ঘুরাঘুরি করে। সকালের দিকে কোনও এক সময় তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

ওসি তাপস বড়ুয়া জানান, লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম