বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু’শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় নৈশপ্রহরী বরখাস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০১৭, ০৯:৩১আপডেট : ৩১ মে ২০১৭, ০৯:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে নৈশপ্রহরী ইয়াছিন শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভা শেষে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৮ মে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মিনাক্ষী চক্রবর্ত্তী ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র উৎপল দত্তকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া যায় নৈশপ্রহরীর বিরুদ্ধে।

শিক্ষার্থীরা জানান, নৈশপ্রহরী ইয়াছিন তাদের সঙ্গে আসৌজন্যমূলক আচরণ করেন। তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোনসহ কিছু টাকা ছিনিয়ে নেয়। সোমবার সকালে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করা হয়। পরে নৈশপ্রহরীর শাস্তির দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে শিক্ষকরা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

নৈশপ্রহরী ইয়াছিন মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দু’শিক্ষার্থীকে সন্ধ্যার পর একাডেমিক ভবনের সামনে দেখে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে দু’শিক্ষার্থী আমার সঙ্গে খারাপ আচরণ করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়ে জরুরি সভা শেষে মঙ্গলবার সন্ধ্যায় নৈশপ্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম