রংপুরে বিদ্যুৎ কেন্দ্রে আগুন, উৎপাদন বন্ধ

রংপুর প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০৮:৫৩আপডেট : ০১ জুন ২০১৭, ০৮:৫৩

রংপুর রংপুরের দর্শনা বালাপাড়া এলাকায় অবস্থিত ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরপর কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরির বালাপাড়া রেল গেট এলাকায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাইস্প্রিট ডিজেল চালিত গ্যাস টারবাইন কেন্দ্রটি দৈনিক ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে টারবাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফলে আশপাশে ছড়িয়ে পরে আগুন। এতে কী পরিমান ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কেন্দ্রের স্টেশন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘণ্টায় ৭ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়। তেলের পাইপ ফেটে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আসার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।’

এদিকে আগুনের তীব্রতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম