গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০৯:০৭আপডেট : ০১ জুন ২০১৭, ০৯:০৭

বরিশাল বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেটের ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ কর্মী জোবায়ের হোসেনকে (১৪) কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার গৌরনদী থানায় আহতের মা মেসকো বেগম বাদী হয়ে এ মামলা করেন। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের বিরুদ্ধে জোবায়েরকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া যায়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টির তদন্ত করে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা সাগর মোল্লার (১৬) সঙ্গে ছাত্র কেবিনেটের ক্রীড়া সম্পাদক জোবায়ের হোসেনের (১৪) বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় একাধিকবার উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহত জোবায়ের হোসেন অভিযোগ করেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়ি উত্তর বিজয়পুর রওনা হই। পরে গৌরনদী পাইলট হাইস্কুল মাঠে পৌঁছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাগর মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের ৮/১০ জন নেতাকর্মী আমার ওপর হামলা চালায়। এ সময়  হামলাকারীরা আমাকে পাইপ দিয়ে মাথায় অঘাত করে রক্তাক্ত করে মৃতভেবে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ অভিযোগ অস্বীকার করে  ছাত্রলীগ নেতা সাগর মোল্লা বলেন, ‘হামলার ঘটনায় আমার কিংবা আমার কোনও সমর্থক জড়িত নেই।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান