গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ২০:০২আপডেট : ০৩ জুন ২০১৭, ২০:১৩

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। শনিবার (৩ জুন) বেলা ১১টার দিকে নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন।

সভায় বক্তারা অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, বাড়িঘরে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যায় না। এর ওপর মূল্যবৃদ্ধিতে গরিব ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠছে। সরকার গ্যাস নিয়ে গ্রাহকের সঙ্গে ব্যবসা করছে, যা  মোটেই উচিত নয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান