সাভারে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ নিহত ৪

সাভার প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৬:৩৫আপডেট : ০৮ জুন ২০১৭, ১৬:৪৮

বজ্রাঘাত

সাভারে বজ্রাঘাতের পৃথক দুই ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে সাভারের হেমায়েতপুর ও পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় এ দুই ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে; তারা হলেন- হেমায়েতপুর এলাকার স্কুলছাত্র নাহিদ (১৬) ও শাহপরান (১৮) এবং নামাগেন্ডা এলাকার আসাদুল (৩৮)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই হেমায়েতপুর এলাকার ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে গোসল করছিলেন চারজন। এর মধ্যে দুই স্কুলছাত্রও ছিলেন। এসময় বজ্রাঘাতে চারজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক চারজনের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ আরও জানায়, সাভারের নামাগেন্ডা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে আরও এক যুবক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি এসএম কামরুজ্জামান বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি