রাঙামাটিতে পাহাড় ধস: খোলা হয়েছে ১০টি আশ্রয়কেন্দ্র

রাঙামাটি প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ০০:৪৫আপডেট : ১৪ জুন ২০১৭, ০১:০১

রাঙামাটিতে পাহাড় ধস (ছবি- ফোকাস বাংলা) রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে আশ্রয়হীনদের জন্য ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত এসব আশ্রয়কেন্দ্রে আট শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। রাঙামাটির জেলা প্রশাসক মানজুরুল মান্নান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মানজুরুল মান্নান জানান, আশ্রয়কেন্দ্রের লোকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আশ্রয়হীনদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার, আশ্রয়সহ অন্যান্য ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোর জন্য একশ মেট্রিকটন খাদ্যশস্য ও ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল (বুধবার) সকালে রাঙামাটি পরিদর্শনে আসবেন।’
প্রসঙ্গত, রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ৫৩ জন, কাপ্তাইয়ে ১৮ জন, কাউখালীতে ২৩ জন, বিলাইছড়িতে ২ ও জুড়াইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনীয় উপকরণ না থাকার কারণে মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। বুধবার সকালে ফের শুরু হবে উদ্ধার অভিযান।

আরও পড়ুন-

পাহাড়ে লাশের পাহাড়!

আতঙ্কের পাহাড়ে এখন আহাজারি আর আর্তনাদ

রাঙামাটিতে পাহাড় ধসে সেনা কর্মকর্তাসহ নিহত ৯৮

রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১৩০

/এমও/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম