নির্বাচন নিয়ে নির্দিষ্ট প্রস্তাব থাকলে ইসিতে আসুন: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১৭:০৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১৭:২০

কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানুল হক ইনু (ছবি-কুষ্টিয়া প্রতিনিধি)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে যদি কারও সুনির্দিষ্ট কোনও প্রস্তাব থাকে, তবে তা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আসুন। আলাপ-আলোচনা হোক। কিন্তু নির্বাচন বর্জন বা ভন্ডুল করার চক্রান্ত ছাড়ুন।’

শুক্রবার (১৬ জুন) দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ একটি রাজনৈতিক মহল অতীতের মতো সরকার পরিবর্তনের চক্রান্ত করে যাচ্ছে। তার প্রমাণ, গত আট বছরে কখনও আগুন-সন্ত্রাসী ও জঙ্গিদের উস্কানি দেওয়া, কখনও আবার নির্বাচন বর্জন বা ভন্ডুল করার চেষ্টা। এসবের উদ্দেশ্য, দেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা এবং একে পুঁজি করে ক্ষমতা দখল করা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অমুককে ছাড়া নির্বাচন হবে না, এমন হুমকি যারা দেন তারা আসলে নির্বাচন ভন্ডুল করতে চান।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম