লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এনামুল সভাপতি ও আওরঙ্গজেব সাধারণ সম্পাদক

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ০৩:৪৭আপডেট : ১৮ জুন ২০১৭, ০৩:৫০
image

এনামুল সভাপতি ও আওরঙ্গজেব সাধারণ সম্পাদক

লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক, সাধারণ সম্পাদক হয়েছেন লতিফুর রহমান। শনিবার বিকালে লালমনিরহাট শহরের রেলওয়ে স্টেশন রোডস্থ জেলা ছাত্রলীগ কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল। সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা আ আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শামীম আহম্মেদ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বক্কর। বিকাল সাড়ে ৫টায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনামুল হককে সভাপতি ও লতিফুর রহমান আওরঙ্গজেবকে সাধারণ সম্পাদক ঘোষণা করে পরবর্তী তিন বছরের জন্য লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগ পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান অতিথি সাংসদ আবু সালেহ মোঃ সাঈদ দুলাল বলেন, ‘ছাত্রলীগকে পড়াশুনার মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ বির্নিমাণে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে প্রস্তুত হতে হবে।’

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম