গোবিন্দগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুন ২০১৭, ০৪:৩০আপডেট : ২১ জুন ২০১৭, ০৪:৪৪

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক সাঁওতাল তরুণীকে (১৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় চিনিকলের নিরাপত্তা প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে ওই তরুণী বাদী হয়ে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা করেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. মহিবুবুল হক সরকার মোহন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- চিনিকলের নিরাপত্তা প্রহরী মাদারপুর গ্রামের হালিম শেখ (২৮), চিনিকলের জমির লিজ গ্রহীতা রুহুল আমিন (৩৫) ও আব্দুল লতিফ (৩৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার বিকালে ওই তরুণী সাঁওতাল পল্লীর মাদারপুর-জয়পুরপাড়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া অসহায়-দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ দেওয়ার জন্য তালিকা তৈরির কাজ করছিলেন। পরে তিনি মাদারপুর থেকে পায়ে হেঁটে জয়পুরপাড়ায় যাওয়ার পথে ধর্ষণ চেষ্টার শিকার হন।

পিপি মো. মহিবুবুল হক সরকার মোহন জানান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা এজাহার আমলে নিয়ে ওই নারীর জবানবন্দি গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার মামলার আদেশের দিন ধার্য করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম