সরকারি কাজে বাধার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভোলা প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১৮:৩৯আপডেট : ২৪ জুন ২০১৭, ১৮:৪৩

চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়া। ছবি- প্রতিনিধি ভোলার দৌলতখান উপজেলা নিবার্হী অফিসারকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধার অভিযোগে উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতখান উপজেলা নিবার্হী অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান মোশারেফ ভুইয়াকে বিভিন্ন অনিয়ম করার কারণে ২২ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ তিনি মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে চাল বিতরণ করছেন। তখন সরেজমিনে এসে তাকে চাল বিতরণ করতে দেখি। মন্ত্রণালয়ের আদেশ দেখিয়ে চাল বিতরণ করতে নিষেধ করলে তিনি সরকারী কাজে বাধা ও আমাদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম