শ্রীমঙ্গলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ০৪:৫৭আপডেট : ২৫ জুন ২০১৭, ০৪:৫৮

মৌলভীবাজার মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার হাজীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন নামে একজন প্রতিবন্ধী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

শনিবার (২৪ জুন ) রাত ১০ টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে আহত আরিফ হোসেন (১৮) মারা যান।
নিহত আরিফ শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের আরবেশ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাজীপুর গ্রামে একটি যৌথ মালিকানার পুকুরে হান্ডি-বাসন ধোয়াকে কেন্দ্র করে প্রথমে বাড়ির নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুকুরের এক অংশের মালিক আরবেশ আলী ও আব্দুল খালিক মেম্বারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এ দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের সাত জন আহত হন।
এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরিফ নামে এক শারীরিক প্রতিবন্ধী মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  
শ্রীমঙ্গল থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল  ইসলাম  রাতে বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের