পরিবারের সঙ্গে সময় কাটাবেন সাকিব

মাগুরা প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ১১:৫৭আপডেট : ২৬ জুন ২০১৭, ১২:০১

সাকিল আল হাসান ঈদুল ফিতরের দিন পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বলেন, ‘এবার ঈদ উদযাপনে বিশেষ কোনও পরিকল্পনা নেই। সারাদিন শহরের কেশবমোড়ের বাড়িতে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবো।’

সোমবার সকাল ৯টায় মাগুরা নোমানী ময়দান ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদ জামাতে অংশ নেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, জেলার সর্বস্তরের মানুষ।

নামাজ শুরুর আগে সাকিব তার বাবা সাবেক ফুটবলার মাশরুর রেজা কুটিলের সঙ্গে ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম