গাইবান্ধায় প্রকৌশলীসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুন ২০১৭, ০২:৪০আপডেট : ৩০ জুন ২০১৭, ০২:৪৫

দুদক বিভিন্ন প্রকল্পে সরকারি বরাদ্দে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবীসহ ৮ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আলাদা ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। এছাড়া প্রকল্পের সভাপতি সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হাবিব ও সুন্দরগঞ্জ গালর্স কলেজের উপাধ্যক্ষকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান বর্তমানে দিনাজপুর জেলার নাবাবগঞ্জ উপজেলায় কর্মরত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদুক) রংপুর অঞ্চলিক কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মোজাহার আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেন।  
ওসি জানান, গত অর্থবছরে সুন্দরগঞ্জ উপজেলার (২০১৫-২০১৬) গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি অর্থ বরাদ্দ বিভিন্ন প্রকল্পের অনুকূলে হয়। এসব প্রকল্পের আওতায় সুন্দরগঞ্জ উপজেলার শহর ও ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অধিকাংশ প্রকল্পে কোনও কাজ না করে অর্থ উত্তোলন করে আত্মসাত করা হয়।  এছাড়া অনেক প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
মো. আতিয়ার রহমান আরও জানান, প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে আলাদা ছয়টি মামলা দায়ের করে দুদক। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান