গাজীপুরে হোটেল সিলগালা, ৩৪ জনকে দণ্ড

গাজীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০১৭, ১৫:২৪আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৫:২৪





gazipur গাজীপুরে রোজ ভেলি নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ৩৪ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় হোটেলটি সিলগালা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১ জুলাই) রাতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।



রাসেল মিয়া জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপোড়া এলাকার রোজ ভেলি নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায় দুইটি ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম গোলাম মোরশেদ খান ও রাসেল মিয়া শনিবার (১ জুলাই) রাতে আনসার বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। ওই হোটেল থেকে ২২ জন যৌনকর্মী ও খদ্দের এবং হোটেল কর্মচারি-দালাল ১২ জন পুরুষসহ মোট ৩৪ জনকে আটক করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য করে অসামাজিক ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা করে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে আটককৃত ২০ নারী ও ১২ জন পুরুষের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালত আটক অপর দুই নারীকে অর্থদণ্ড দিয়েছেন এবং হোটেলটি তালাবদ্ধ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।




স্থানীয়রা জানান, এ হোটেলসহ গাজীপুরের অধিকাংশ আবাসিক হোটেলে বিভিন্ন প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে হোটেল ব্যবসায়ীরা। এব্যাপারে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করলেও ওই সব কার্যকলাপ বন্ধ হয়নি। শনিবার (১ জুলাই) রাতের ওই অভিযানে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি এসেছে।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি