পাশাপাশি বসে কুশল বিনিময় আইভী ও সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ১৯:৫৬আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২০:৩৬


মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য সেলিম ওসমান পাশাপাশি চেয়ারে বসে কুশল বিনিময় করলেন সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ সোমবার সংগীতজ্ঞ ও শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ পাশাপাশি বসেন এবং কুশল বিনিময় করেন।

সোমবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামীর মরদেহ নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। দুপুর পৌনে দুইটার দিকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। এর কিছুক্ষণ পর শ্রদ্ধা জানান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শ্রদ্ধা নিবেদন শেষে সেলিম ওসমান শহীদ মিনার প্রাঙ্গণে কয়েকজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতার পাশে গিয়ে একটি চেয়ারে বসেন। পরে নারায়ণগঞ্জের শিক্ষানুরাগী কাসেম জামাল  সিটি মেয়র আইভীকে ডেকে নিয়ে সেলিম ওসমানের পাশে একটি চেয়ারে বসান। সেখানে সেলিম ওসমানের সঙ্গে আইভীর কুশল বিনিময় হয়।

এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী বাংলা ট্রিবিউনকে বলেন,‘এমপি আমার ছেলেদের ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন।  এর বাইরে আর কোনও কথা হয়নি।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, শিক্ষাবিদ বুলবুল চৌধুরী, কাসেম জামালসহ অনেকে উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ জুন) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী।

/এএম/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম