রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরপত্তায় সন্তুষ্ট আইএইএ মহাসচিব

পাবনা প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ২৩:০৩আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২৩:০৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা সঠিকভাবেই অনুসরণ করছে বাংলাদেশ। পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে নিরপত্তা ও ঝুঁকি কমাতে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এর সহযোগিতা অব্যহত থাকবে।’
সোমবার (৩ জুলাই) দুপুরে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে আইএইএ- এর মহাসচিব ইয়োকিয়া আমানো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

পাবনার রূপপুরে পরমাণু প্রকল্পের নিরপত্তায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে ইউকিয়া আমানো আরও বলেন, ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। আমরা বিশ্বাস করি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ সর্বাধুনিক এবং সেরা অভিজ্ঞতার অনুশীলন করছে। ২০১০ সালে আইএইএ- এর দেওয়া শর্ত পূরণে তারা সক্ষম হয়েছে।’

নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য ঝুঁকিহ্রাস ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইউকিয়া আমানো বলেন, ‘বর্তমানে এ রকম প্রকল্প করতে গেলে প্রথমেই ঝুঁকিহ্রাস বিষয়ে চিন্তা করতে হয়। বাংলাদেশ সরকার সব সময় আমাদের কাছে আসছে; তারা তাদের জনগণকে কিভাবে সর্বাধিক ঝুঁকিহ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে। সে বিষয়ে অবগত হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পথ দেখিয়েছি।’

আইএইএ- এর মহাপরিচালক ইউকিয়া আমানো আরও বলেন, ‘আইএইএ- এর মিশন বাংলাদেশে কাজ করছে। তারা পৃথিবীর সেরা প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করছে। এই পথে থাকলে বাংলাদেশ সেরা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে এবং তার জনগণের জন্য সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে আমরা মনে করি। বর্তমানে পৃথিবীতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি বিষয়। যার একটি হলো নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। আইএইএ- এর মাইলস্টোন পর্যায়ক্রমে অনুসরণ করে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করা হয়েছে। ২০১০ সালে আইএইএ- এর মিশন বাংলাদেশ পরিদর্শনে এসে যে শর্তগুলো দিয়েছিল— ওই শর্তগুলো বাংলাদেশ সঠিকভাবে পূরণ করছে। আমরা সন্তুষ্ট যে বাংলাদেশ তা সফলভাবে বাস্তবায়নও করছে।’

মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমান, ভিয়েনার রাষ্ট্রদূত আবু জাফর, বাংলাদেশ আনবিক শক্তি সংস্থার চেয়ারম্যান ড. নাইয়ুম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসাইন, প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রকল্পের নিরপত্তা বিষয়ে সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে এক যৌথ বৈঠকে মিলিত হন আইএইএ মহাসচিব।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম