চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ২০:৪৩আপডেট : ১১ জুলাই ২০১৭, ২০:৪৩

বিদ্যুৎস্পৃষ্ট কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিজ বাড়িতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৫৮) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার সবুজপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। চিলমারী উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
মোজাফ্ফর হোসেন জানান, ‘মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি শোয়ার ঘরে দুই দিন আগে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার দুপুরের দিকে মাচা থেকে ধান নামাতে উঠলে সেই বৈদ্যুতিক ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি জানান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, বুধবার (১২ জুলাই) সকালে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের লাশ দাফন করা হবে।
/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের