মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ২৩:১১আপডেট : ১১ জুলাই ২০১৭, ২৩:১১

Narayanjang ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন আন্তঃজেলা বাস মালিকরা। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ইমাম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয় সোনারগাঁওয়ের কিছু সন্ত্রাসী সায়েদাবাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পূর্বাঞ্চলীয় রুটের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, দাউদকান্দি, লক্ষ্মীপুর, হোমনাসহ আরও বিভিন্ন এলাকার বাস মিনিবাস থেকে চাঁদা আদায় করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে মালিক সমিতির নামে প্রতিটি গাড়ি থেকে ৫০-১০০ টাকা করে চাঁদা আদায় করছে। বিষয়টি পূর্বে থানায় অবগত করার পর চাদাঁবাজি বন্ধ হয়। কিন্তু ৩ জুলাই থেকে আবারও এই পয়েন্টে চাদাঁবাজি শুরু করে সন্ত্রাসীরা। কোনও পরিবহন স্টাফ চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে তাদের পুরো ক্যাশ ছিনিয়ে নেয় চাঁদাবাজরা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, ‘ইতোমধ্যে অনেক চাদাঁবাজকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম