ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি বিকল, পারের অপেক্ষায় ৩ শতাধিক যান

ভোলা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ১৮:৩৯আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৮:৫৩

পারের অপেক্ষায় আটকে থাকা যান (ছবি- প্রতিনিধি)

ভোলা-লক্ষ্মীপুর রুটে কিষানি নামে একটি ফেরি বিকল হয়ে পড়ায় উভয় ঘাটের পাড়ে তিন শতাধিক যানবাহন আটকা পড়েছে। শনিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত লক্ষীপুর মজু চৌধুরীহাট ফেরিঘাটে ১৫৩টি ও ভোলা ঘাটে ১৫১টি যানবাহন আটকা পড়ে। লক্ষীপুর ঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শিহাব উদ্দিন জানান, লক্ষীপুর ঘাটে ১৫৩টি যানবাহন অপেক্ষা করছে। ভোলা ঘাটে ১৫১টি যানবাহন আটকে রয়েছে। অপেক্ষায় থাকতে থাকতে অনেক যানবাহনের  চালকরা ক্ষেপে যায়। তাদের ভয়ে সাবধানে থাকতে হয়। ভোলাসহ দক্ষিণাঞ্চলের যে কোনও স্থান থেকে এ রুটে অল্প সময়ে চট্রগ্রাম ও কুমিলা অঞ্চলে যাতায়াত করা যায়। সেকারণে এই ফেরিঘাটে সবসময়ই চাপ থাকে। এখানে কমপক্ষে ৬টি ফেরি দরকার।

ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম হাওলাদার জানান, এ রুটে কুসুমকলি, কনকচাঁপা ও কিষানি নামে তিনটি ফেরি চলাচল করে। এর মধ্যে গত সোমবার (১০ জুলাই) কিষানি বিকল হয়ে যায়। এর পর থেকে ফেরি ঘাটের দুই পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যাওয়া শুরু হয়।

পারের অপেক্ষায় আটকে থাকা যান (ছবি- প্রতিনিধি)

তিনি আরও জানান, এ রুটে আরও ফেরি দেওয়ার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহা ব্যবস্থাপক শাহাদত আলীকে বারবার চিঠি দিয়েছি। সর্বশেষ গত ১০ জুলাই চিঠি দিয়েছি, কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অসহায় হয়ে পড়েছি। বিকল ফেরি বিআইডব্লিউটিসির নারায়ণগঞ্জের ১নং ঘাটে রয়েছে। এ রুটে আরও ৩টি ফেরি দরকার।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের