সহকারী জজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যশোর প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ২২:৩৯আপডেট : ২০ জুলাই ২০১৭, ২২:৩৯

যশোর স্ত্রীর দায়ের করা মামলায় সাতক্ষীরার সহকারী জজ আদালতের (কালিগঞ্জ) বিচারক হারুণ অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) যশোরের আমলী আদালতের (কেশবপুর) বিচারক শাহিনুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী জজ হারুণ অর রশীদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। তার বিরুদ্ধে যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগে স্ত্রী জবা খাতুন চলতি বছরের ১৯ ও ২৩ মার্চ যশোরের আদালতে দুইটি মামলা দায়ের করেন। জবার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বুরুলিয়া গ্রামে।
অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, ‘মামলা দুইটি গ্রহণ করে আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে তিনি হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বাদী জবা খাতুন জানান, ‘চলতি বছরের ১২ ফেব্রুয়ারি হারুণের সঙ্গে তার বিয়ে হয়। এরপর স্বামীর সঙ্গে সাতক্ষীরায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর জানতে পারেন হারুণের আরও একজন স্ত্রী রয়েছে। বিষয়টি গোপন রেখে তাকে বিয়ে করায় এ নিয়ে প্রশ্ন তুললে উল্টো জবার বাবার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন হারুণ। পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি